August 2, 2011

এমনি


ছড়িয়ে আছে সব মিথ্যের অবয়ব ,                     
জনে জনে গুনে গুনে চোখ সব দেখি 
আরে ! তুমিও ত চেনা ও খুব কাছের 
শুনলাম মুখোশ খুলেছ নাকি ..!  
শহরে থাকি আমি      
হুস-হাস শব্দ চিনি আর জানি কিছু কঠিন রোগের নাম . 
তোমাদের ও বুঝি চোখে পড়ে গেছে ধুলো , 
দৃশ্যত সব জলরঙের মতো.........     


খুব কষ্ট হয় যখন 
দূর থেকে দেখি 
হাসি হাসি মুখ ও বিকেল  
ক্রমশ  গুলিয়ে যায় নিকষ কালোয় ...   

তুমিও বুঝি হাসো..ভাব 
আমি আবোল-তাবোল এর দলে . 
ওরা বলে আমি নাকি পাগল হয়ে গেছি ,
ওরা বলে, ওরা বলে......
মনে নেই আর. 



No comments:

Post a Comment